
স্টাফ রিপোর্টার, নড়াইল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে সুলতান কমপ্রেক্সের শিশু স্বর্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ থেকে ১২ বছরের ৫০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী ও চিত্র শিল্পি বলদেব অধিকারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় এই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতারণ করা হবে বলে জানাগেছে।