নড়াইলে শিশুদের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত নড়াইলে শিশুদের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে শিশুদের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রুপগঞ্জ বাঁধাঘাট চত্বরে উন্মুক্ত গ্যালারীতে চারুনীড় নড়াইলের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্র প্রদর্শনীর পাশাপাশি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

বিকেলে চারুনীড় নড়াইলের সভাপতি নাজমুল হাসান লিজার সভাপতিত্বে পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, চিত্রশিল্পী ডিডি মল্লিক, ড্রামা সার্কেলের পরিচালক মুন্সি আসাদুর রহমান প্রমুখ। প্রদর্শনীতে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনের ৪৪জন শিশু অংশগ্রহন করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!