নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনের এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষ একটি র্যারি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জুবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,জেলা শিক্ষা জাহাঙ্গীর আলম,প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক হায়দার আলী, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমূখ

জাতীয় পর্যায়ে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!