
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি উল্টে ভটভটির নিচে চাপা পড়ে চালক রাহুল মণ্ডল (১৪) নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়রিয়া উত্তর পাড়ায় মোষÍফা মাষ্টারের বাড়ীর সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল সদরের রঘুনাথপুর গ্রামের জাকির মণ্ডলের ছেলে এবং ডিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিবাহী ভটভটিটি নড়াইল জুড়রিয়া সড়কে বালি ফেলে দ্রুত গতিতে ফেরার পথে জুড়রিয়া উত্তর পাড়ায় মোষÍফা মাষ্টারের বাড়ীর সামনে মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার প¦ার্শবতী খাদে উল্টে পড়ে যায়। স্থানীয়রা এ সময় ভটভটির নিচে চাপা পড়া চালক রাহুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, নিহত রাহুল সদরের রঘুনাথপুর গ্রামের জাকির শেখের ছেলে এবং ডিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিলো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।