
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহালয়া উদযাপন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে নড়াইল সর্বজনীন কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লিংকন বিশ্বাস।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই পবিত্র দিনে সূচনা হয় দেবীপক্ষের।হিন্দু আচার অনুযায়ী মহালয়া, বোধন আর সন্ধিপূজা – এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের এই শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন হয় মহালয়া। মহালয়ার প্রাক-সন্ধ্যায় কাত্যায়নী মুনির কন্যারূপে মহিষাসুর বধের জন্য দেবীদুর্গার আবির্ভাব ঘটে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্যসচিব স্বপন কুমার ঘোষ, অনিল কুমার বিশ্বাস, কৃষ্ণপদ ঘোষ প্রমুখ।
পরে চন্ডিপাঠ, ধর্মীয় সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন গ্রেভ শিল্পী গোষ্ঠী ও সুর দরিয়া।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।