
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরার গাড়ি দুর্ঘটনায় চালক সুজন কর্মকার(৩৮) নিহত হয়েছে। নিহত সুজন মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। রোববার দুপুরের দিকে শহরের ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় পৌরমের আঞ্জুমান আরা(৫৫), সংরক্ষিত কাউন্সিলর ইপিরানী (৪৫), পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান জামান(৪৮), মেশকাতুল ওয়ায়েজিন লিটু(৫০) আহত হয়েছে। পৌরমেয়রকে যশোর প্রেরন করা হয়েছে।

নিহত চালক সুজন কর্মকার। ছবি: নড়াইল নিউজ ২৪.কম
পুলিশ জানায়, পৌরমেয়রসহ লোকজন নিজ গাড়ি নিয়ে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় যান। সেখানে একটি প্রকল্পের জন্য জমি দেখে ফেরার সময় ভওয়াখালী এলাকার রজিবুল বিশ^াসের বাড়ি পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানের ওয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষনের মধ্যে চালককে মৃত ঘোষনা করেন চিকিৎস।

দুর্ঘটনায় কবলিত মেয়রের গাড়ি। ছবি: নড়াইল নিউজ ২৪.কম
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান দুর্ঘটনায় চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসময় মেয়রসহ গাড়িতে থাকা ৩জন আহত হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।