
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সামিউল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার চর-শালিখা গ্রামে এ ঘটে। নিহত শিশু সামিউল ওই গ্রামের কামরুলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলছিল সামিউল এসময় তার মা ঘরে কাজে ছিলেন। কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিছু সময় পরে বাড়ির পাশে পুকুরে শিশু সামিউলের ভাঁসতে দেখে তার মা উদ্ধার করে। পরে স্বজনরা তাকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারারম্যান রফিকুল ইসলাম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।