নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসচলকের, আহত ১৯ নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসচলকের, আহত ১৯ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসচলকের, আহত ১৯

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক জাফর হোসেন নামে একজন নিহত হয়েছ। এসময় আরো ১৯ জন আহত হয়। বুধবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর- বেনাপোল সড়কের দুর্বাজুড়ি নামকস্থান এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক জাফর হোসেনের বাড়ি যশোরে বলে জানাগেছে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

জানাগেছে,ঢাকা থেকে যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে ছেড়ে আসা বন্ধু কল্যাণ নামে একটি স্থানীয় বাস নড়াইল-যশোর-বেনাপোল সড়কের দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২০জন আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধাকরে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় বাস চালক জাফর হোসেন (৫০)কে মৃত ঘোষনা করেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ২০জন আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে বাস চালক জাফর হোসেন নিহত হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!