
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বালুবাহী ট্রলি চাপায় নাইম সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল নাইম সরদার প্রতিমধ্যে হবখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রলিটির চালক ট্রলি ফেলে পালিয়ে যায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।