নড়াইলে টাইফয়েড ক্যাম্পেইনে ২ লাখ ১৩ হাজার শিশুকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন নড়াইলে টাইফয়েড ক্যাম্পেইনে ২ লাখ ১৩ হাজার শিশুকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে টাইফয়েড ক্যাম্পেইনে ২ লাখ ১৩ হাজার শিশুকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মিডিয়া কর্মদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার সকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্টিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার রুস্তম আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু প্রমূখ।

সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্তু সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্তু এ কার্যক্রম চলবে।
নড়াইল জেলায় ২ লক্ষ ১৩ হাজার ৭১৫ শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১ লাখ ৪১ হাজার ৮৩৭ জন এবং কমিউনিটির ৭১হাজার ৮৭৮ জন শিশুকে এ টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। অনলাইনে অভিভাবকদের রেজিস্ট্রেশন করার জন্য জন্য আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

এর আগে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনের হলরুমে অনুষ্টিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পি, ইপিআই সুপার হাবিবুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!