
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৪ বছরের তান্না মোল্লা ও তার ছোট বোন ৩ বছরের তিন্নি। তারা ওই গ্রামের মো:জালাল মোল্লার ছেলে-মেয়ে।
স্থানীয় ও পুলিশ জানান,বাবা মার সাথে বাড়ির পাশে ঘেরের পাড়ে যায় দুই শিশু। পরে মার সাথে বাড়ি চলে আসে এক পর্যায়ে শিশুদের মা যখন পারিবারিক কাজে ব্যস্ত ছিল। তখন তান্না ও তিন্নি কাউকে না জানিয়ে বাড়ির পাশে ঘেরে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে সন্তানদের খুঁজে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুজির এক পর্যায় বাড়ির পাশে ঘেরে পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা: মো:মেহেদী হাসান ভুইয়া তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’