
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিশ^ বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের চিত্রা নদীতে দেশের বিভিন্ন জেলা থেকে পুরুষদের ১৪টি এবং মহিলাদের ৪টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
পুরুষদের নৌকা শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু এবং মহিলাদের নৌকা শেখ রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্তু গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শেখ রাসেল সেতুর নিচে উদ্বোধনী অনুষ্ঠানে
জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এসডিসি অসিফ উদ্দিন খান, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
প্রতিযোগিতায় পুরুষ (টালাই) প্রথম আকরামের নৌকা, দ্বিতীয় ভাই ভাই জলপরি ও তৃতীয় হয়েছেন জয় মা কালি। পুরুষ (কালাই) প্রথম শিতলা, দ্বিতীয় আব্দুল কাদের খান ও তৃতীয় হয়েছে নিছার এক্সপ্রেস। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন গানের পাখি, দ্বিতীয় চিত্রা কলি ও তৃতীয় হয়েছেন কুসুম কলি।

মহিলাদের নৌকা বাইচ। ছবি: নড়াইল নিউজ ২৪.কম
নৌকার প্রত্যেক বিভাগের ১ম স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৬০ হাজার টাকা, ২য় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। তাছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
এছাড়া মহিলা নৌকা বাইচ প্রতিযোগিদের জন্য ১ম স্থান অধিকারীর জন্য ১০ হাজার টাকা এবং অন্যান্য অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
নৌকা বাইচের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বাঁধাঘাটে অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।##