
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার জেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্যারাডাইস একাডেমি থেকে ২০২৫ সালে এসএসসি পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে একাডেমির একযুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১০ জন শিক্ষার্থীকেও এ সংবর্ধনা দেওয়া হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ালিয়া বহুমুখি আদর্শ কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান। অনুষ্টানের শুরুতে
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যারাডাইস একাডেমির পরিচালক মো. আবু মুসা। সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী ও প্যারাডাইস একাডেমির উপদেষ্টা মো. আজগর আলী।
এসময় আরও বক্তব্য রাখেন বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, ইসলামিয়া ফাজিল কমপ্লেক্স মাদ্রাসার সহকারী শিক্ষক শরীফুল আকবর লিংকন প্রমূখ।