নড়াইলে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই নড়াইলে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে অগ্নিকাণ্ডে ঘটনায় ৬ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত সোমবার গভীররাতে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার মধ্য রাতে সিংঙ্গিয়া বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো- বাজারের আশরাফুল মোল্যার মুদি দোকান, কাচামাল ব্যাবসায়ী রিশান মোল্যা, চা দোকানি ওহিদুল ইসলাম, সেলুন মালিক রতন কুমার শীল, মুদি দোকানি মিন্টু বিশ্বাস ও ঔষধ ব্যবসায়ী মুকুল মোল্যা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাদেও দাবি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারিনি।
ক্ষতিগ্রস্থ বাজারের বড় ব্যবসায়ী আশরাফুল মোল্যা বলেন, ভয়াবহ অগ্নিকা-ে আমার দোকানের নগত অর্থ সহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদর উপজেলার সিংঙ্গিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ইবাদুত বলেন, ভয়াবহ এক অগ্নিকা-ে বাজারের ৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!