
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ও মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মোঃ খালিদ রেজাকে সভাপতি ও সাকিব হোসেন সরদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আংশিক কমিটিতে অন্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি রিফাত শেখ, সহ-সভাপতি মোহাম্মদ আরমান খান, মোঃ তসরুজ্জামান আব্দুল্লাহ, মোঃ বায়জিদ শিকদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীলা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মোল্যা,ইমন মোল্যা,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ শেখ ও প্রচার সম্পাদক কাজী আবু রাদ।
অপরদিকে নড়াগাতি থানার মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
ফাহিম খানকে সভাপতি ও তারেক মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আংশিক কমিটিতে অন্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি খান জাবেরী বিন জিয়া,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সাকিব মোল্যা,সাংগঠনিক সম্পাদক শাহাদাং আলী খান,প্রচার সম্পাদক হাছনাত মোল্লা। এই দুই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।