জঙ্গি আস্তানা থেকে একজনকে আটক করেছে র‌্যাব জঙ্গি আস্তানা থেকে একজনকে আটক করেছে র‌্যাব – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

জঙ্গি আস্তানা থেকে একজনকে আটক করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ঢাকার মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-২। জঙ্গি আস্তানার বিষয়ে র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‌্যাব।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে চার জনকে আটক করে র‍্যাব।

পরে ওইদিন দুপুরে র‍্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি জানান, জামালপুরের একটি গোপন আস্তানায় বিশেষ প্রশিক্ষণ করে জঙ্গিরা ময়মনসিংহে ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, স্বর্ণের দোকান টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!