
নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি ঝুটের গুদাম আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।বৃহস্পতিবার ভোর রাতের দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশের ঝুটের গুদামটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘আমরা ভোর ৫টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট৷ আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘পাটের গুদাম হওয়ায় আশেপাশের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে এখানে পানির স্বল্পতা রয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে। আমাদের আরও গাড়ি প্রস্তুত আছে, প্রয়োজনে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।’