ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্ক করলেন নুসরাত ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্ক করলেন নুসরাত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্ক করলেন নুসরাত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সবাইকে সতর্ক করেছেন। আবহাওয়া অনুকূলে না থাকায় ঘূর্ণিঝড় ইয়াস আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সবাইকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের এই নেত্রী।

এ নিয়ে নুসরাত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বলেন,‌‌‘বঙ্গবাসীকে আমার তরফ থেকে আবেদন করছি আপনারা সেফ থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা একটা বড় সাইক্লোনের মুখোমুখি হতে যাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বাড়ি থেকে বের হবেন না।’

এ সময় বিভিন্ন দিক নির্দেশনাও দেন নুসরাত। তিনি বলেন, ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকবেন, মোবাইল এবং
ইমারজেন্সি লাইট চার্জ করে রাখবেন, যদি মনে হয় আপনার বাড়ির কোনও ক্ষতি হতে পারে তাহলে পরিবারসহ আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টার ও ক্যাম্প রয়েছে সেখানে চলে যাবেন।’

তিনি এলাকাবাসীকে বলেন, ‘লোকাল নেতাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। যদি কোনও কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গিয়ে জানান। আমরা সকলে একসঙ্গে মিলে এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি। আপনারা সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন। দেখবেন আমরা ঠিক পারব এই বিপর্যয়ের সঙ্গে লড়তে।’

এদিকে নুসরতের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিগত কয়েকদিন ধরে এই ঝড়ের নামের সঙ্গে যশের নাম নিয়ে মিম ছড়িয়েছে প্রচুর। এবার সেই বিষয়ে মুখ খুললেন নুসরাত। অন্যদিকে যশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন তো রয়েছেই। স্বাভাবিকভাবেই নেটিজেনরা কমেন্টে সেই বার্তাও রেখেছেন। বসিরহাটের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অভিনেতা। কিছুটা হলেও আশ্বাস পেয়েছে বসিরাহাটের বাসিন্দারা। তবে ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হয় সেটা নিয়েই উদ্বেগ বাড়ছে সকলের।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!