ক্রিকেট থেকে সরে যেতে বলেছেন ডাক্তার – পাপন ক্রিকেট থেকে সরে যেতে বলেছেন ডাক্তার – পাপন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ক্রিকেট থেকে সরে যেতে বলেছেন ডাক্তার – পাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন সরে দড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট থেকে সরে যেতে। প্রায় এক দশক ধরে দায়িত্ব পালন করা পপন ২০১৭ সালে নির্বাচনের পর বৃহস্পতিবার প্রথম বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ কথা বলেন পাপন।

তিনি বলেন, ‘আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’

ক্রিকেট ব্যক্তিগত জীবনের অনেক সময় নিয়ে নিচ্ছে বলেও জানালেন পাপন। তিনি বলেন, ‘আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেল জিম্বাবুয়ে। উনারা জানেন, উনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর দল নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।’

২০১২ সালের অক্টোবরে সরকারের মনোনয়নে বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন তিনি। আবারও ঘনিয়ে আসছেন নির্বাচন। এই পদে আবারও থাকছেন কি না এ ব্যাপারে নিশ্চিত কিছু বলেননি। বললেন, এ বিষয়ে একটু ধারণা দেবেন সেপ্টেম্বরের ১ অথবা ২ তারিখে।

পাপন বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিং ১ তারিখ বা ২ তারিখ যখনই হয় সেদিন একটু ধারণা পাবেন আপনারা নির্বাচন নিয়ে। এটাতে কোনো সন্দেহ নেই। এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যবারের মতো নাও হতে পারে। আশা করি, এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রস্তাব করেছি।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!