কিস্তির টাকা তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু কিস্তির টাকা তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কিস্তির টাকা তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্য হয়

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

কিস্তির টাকা তুলতে গিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আফজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋনের কিস্তি সংগ্রহের কাজে এই বাড়িতে অবস্থান করছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তাদের ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান জানান, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

নগরকান্দা থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!