কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমান খান গোবিনগর গ্রামের হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয়রা জানান, আরমান এর আগেও একবার মটরসাইকেল কিনে না দেওয়ায় বিষ পান করেছিলেন। সে সময় তার বাবা তাকে একটি মটরসাইকেল কিনে দিয়েছিল। সেই মটরসাইকেলটি পুরাতন হাওয়াই আবারো একটি মোটরসাইকেল কিনে দিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তার দাবি পরিবার মেনে না নেওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। পরে আজ সন্ধ্যায় নিজ শোবার ঘরে সাউন্ডবক্স চালিয়ে নিজের প্যান্টে পরিহিত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কালিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার প্রদিপ কুমার বর্মন বলেন, আরমান সবসময় ফিটফাট থাকতো। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনতো। তার পিতা হান্নান খান পেশায় একজন অটো চালক। তার পক্ষে সব আবদার সব সময় মেনে নেয়া আসলে সম্ভব ছিল না।

কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!