করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ ! করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ !

নড়াইল নিউজ ২৪ অনলাইন
  • Update Time : শনিবার, ২২ মে, ২০২১
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

মহামারি করোনাভাইরাসের থাবা থেকে রক্ষা পাচ্ছেনা ক্রীড়াঙ্গন। এ থেকে নিস্তার পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার এতে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি শুনেছি তিনি অসুস্থ। এই কারণে টিম হোটেলে তিনি উঠছেন না।
সুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজের শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি।

শুক্রবার সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!