কক্সবাজারের তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ কক্সবাজারের তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কক্সবাজারের তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

কক্সবাজারে অবস্থিত বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচর অনেক উন্নত ও সুবিধাসম্পন্ন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ভাসানচর পরিদর্শন শেষে বুধবার সংস্থাটির ২ জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বৈঠকের পর তারা এই প্রশংসা করেন।

সংস্থাটির সহকারী হাই কমিশনার রউফ মাজো বলেন, বাংলাদেশ সরকার ভাসানচরে দারুণ কাজ করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচরের পরিবেশ ও সুযোগ-সুবিধা অনেক বেশি এবং উন্নত।

তিনি আরো জানান, বাংলাদেশ সরকারের পাশে আছি এবং সবসময়ই সরকারের সাথে কাজ করবো। কক্সবাজারের মতো, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের যেকোনও জায়গাতেই ইউএনএইচসিআর কাজ করবে।

সংস্থাটির অপর সুরক্ষা বিষয় হাই কমিশনার গিলিয়ান ট্রিগস্ বলেন, আমরা এখানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করাই জাতিসংঘের লক্ষ্য।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!