এসব টাকা আমার আপনার এমনকি একজন ভিক্ষুকেরও – শিক্ষা সচিব এসব টাকা আমার আপনার এমনকি একজন ভিক্ষুকেরও – শিক্ষা সচিব – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

এসব টাকা আমার আপনার এমনকি একজন ভিক্ষুকেরও – শিক্ষা সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

শিক্ষা সচিব খ,ম. কবিরুল ইসলাম বলেন, ‘এসব টাকা আমার আপনার এমনকি একজন ভিক্ষুকেরও। এসব অসঙ্গতি মেনে নিতে পারেনি আমাদের ছেলেরা তাই আন্দোলন করে জীবন দিয়েছে।’ কাজ সঠিক না হওয়া পর্যন্ত ভবন হস্তান্তর না করার নির্দেশ দেন শিক্ষা প্রকৌশল বিভাগকে।

শনিবার  শিক্ষাসচিব শহরের আলাদাতপুর এলাকার টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুলের নবনির্মিত পাঁচ তলা বিশিষ্ট একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের কাজ দেখতে যান। সেখানে দরজা-জানালাসহ নানা কাজে অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এরআগে নড়াইলের শহরতলীর মালিবাগ এলাকায় কাজ চলমান হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন শিক্ষাসচিব খ,ম. কবিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের পরিচালক রেজাউল করীম, নড়াইলের জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্নব রায়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার মন্ডল, এনডিসি মোঃ জিসান আলী।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!