ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

সম্প্রতি গাজার আল-আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিবাদে ৬ শতাধিক আন্তর্জাতিক সংগীতশিল্পী দেশটিতে কনসার্ট বর্জন করতে আহ্বান জানিয়েছেন। এমনকি তারা এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন। কনসিকোয়েন্স সাউন্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা।

চিঠিতে শিল্পীরা বলেছেন, ‘ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে সবাইকে। কারণ তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শক্তির সহিংসতার ভেতরে বসবাস করছে।’

তারা আরও বলেছেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা নীরবতা দেখতে পাচ্ছি। কিন্তু গাজায় তাদের হামলায় ২৪৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবরে এমনটা কাঙ্ক্ষিত নয়। ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার ব্যাপারে এ নীরবতা কখনও মেনে নেওয়া যাবে না।’

শিল্পীরা চিঠিতে এ বলে শেষ করেন, ‘আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পান সে জন্য কাজ করার আহ্বান করছি।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!