ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুনে কমপক্ষে ৪০জনের প্রাণহানি ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুনে কমপক্ষে ৪০জনের প্রাণহানি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুনে কমপক্ষে ৪০জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

 কারাগারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ সংবাদ জানায়।

ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স  জানায়, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কর্তৃপক্ষ এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি। তবে আগুন লাগার ঠিক কত সময় পর সেটি নিয়ন্ত্রণে আনা, তা পরিষ্কার করেননি তিনি।

রিকা জানান, ‘আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, কারাগারের সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল এবং সেখানে মোট ১২২ জনের অবস্থানের মতো স্থান ছিল।

তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন বন্দি অবস্থান করছিলেন, সেটি জানাননি তিনি। রিকা আপরিয়ান্তি অবশ্য স্বীকার করেছেন যে, কারাগারের ওই ব্লকে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দিকে রাখা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং শহরটি ইন্দোনেশিয়ার শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির সরকারের চলতি সেপ্টেম্বর মাসের একটি তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, তাংগেরাং শহরের কারাগারে ৬০০ বন্দিকে রাখার জায়গা থাকলেও সেখানে ২ হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছিল।

ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ অগ্নিকাণ্ডে ৭৩ জন হালকা আহত হয়েছে বলেও পুলিশের বরাত দিয়ে ওই টিভিতে জানানো হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!