আজ বিকেলে জাপান থেকে উপহারের টিকা ঢাকায় আসছে আজ বিকেলে জাপান থেকে উপহারের টিকা ঢাকায় আসছে – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

আজ বিকেলে জাপান থেকে উপহারের টিকা ঢাকায় আসছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

জাপানের উপহার হিসাবে বাংলাদেশকে দেওয়া টিকার চতুর্থ চালান আজ শনিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকায় আসছে। সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এ চালানে আসছে বলে জানাগেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার  চতুর্থ চালান শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ টিকা আসছে। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছে প্লেন। এই দফায় টিকার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ।

গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!