অটোরিকশা-কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত অটোরিকশা-কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

অটোরিকশা-কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক দাউদকান্দি উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে ৩৫ বছর বয়সী ইসমাইল, দক্ষিণ নগর গ্রামের চিত্ত রঞ্জন মন্ডলের ছেলে ২৮ বছর বয়সী পিযুস মন্ডল, কালাসোনা গ্রামের রুহুল আমিনের ছেলে ৩৫ বছর বয়সী মনির হোসেন, আনোয়ারাখোলা গ্রামের ৫৫ বছর বয়সী জাহানারা বেগম এবং একই গ্রামের ২৪ বছর বয়সী শফিউল্লাহ।

দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেয়ার পরে একজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক জানান, দাউদকান্দি উপজেলা থেকে চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অটোরিকশায় চালকসহ মোট সাতজন ছিলেন। পাঁচজনের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!