হিমায়েত চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে স্থানীয়রা হিমায়েত চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে স্থানীয়রা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

হিমায়েত চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক। সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুকের নামে নড়াইল নিউজ ২৪.কম এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অনেকে। তারা বলছে নড়াইল নিউজ ২৪. কম এ প্রকাশিত নিউজের চেয়ে চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি, খাস জমি দখল, মানুষের সাথে প্রতারনা অনেক বেশি।

আরও পড়ুন: হিমায়েত চেয়ারম্যানকে স্যান্ডেল নিক্ষেপ: প্রতিপক্ষকে ফাঁসাতে বোমা হামলার নাটক !

এদিকে নড়াইল নিউজ ২৪.কম এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ায় মানুষ মুখ খুলতে শুরু করেছে। এতদিন যারা ভয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলত না তারাও কথা বলছে। চেয়ারম্যানের অপরাধের বিভিন্ন তথ্য-প্রমান দিচ্ছেন নড়াইল নিউজ ২৪. কম এর কাছে। এসব বিষয় নিয়ে নড়াইল নিউজ ২৪.কম এ শিঘ্রই ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হবে। বিস্তারিত দেখতে চোখ রাখুন জনপ্রিয় নিউজ পোর্টাল নড়াইল নিউজ ২৪.কম এ

আরও পড়ুন: নড়াইলে বিএনপি নেতার ওপর রহস্য জনক ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

এলাকাবাসী বলছে, বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক বিএনপি করলেও বিগত আওয়ামীলীগের সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতাদের সাথে আতাত করে চেয়ারম্যান নির্বাচিত হন। অনেকই জানত হিমায়েত চেয়ারম্যান আওয়ামীগ করেন। কারন বিভিন্ন সময়ে স্থানীয় সংসদ সদস্য ছবি দিয়ে এলাকায় ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।
বিভিন্ন সময়ে আওয়ামীলীগের প্রার্থীর সমর্থনে ভোট চান।

তিনি বিএনপির দলীয় পদে থাকলেও দলের নির্দেশ অমান্য করে নির্বচনে অংশগ্রহন করে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্টের পর হঠাৎ করে খোলস পাল্টিয়ে বিএনপি নেতা বনে প্রকাশ্যে আসেন নতুন করে। ১০ ফেব্রুয়ারি ২৫ বাগিয়ে নেন জেলা কৃষক দলের আহ্বায়কের পদ।কমিটি গঠনের পর আওয়ামীলীগের সংসদ সদস্যর ছবি নিয়ে ঈদের শুভেচ্ছা, আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে মামলার হুমকি হিমায়েত চেয়ারম্যানের

এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে পর দিন ১১ ফেব্রুয়ারি কমিটি স্থগিত করে কেদ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন কমিটি ফিরে পেতে। এদিকে কেন্দ্রীয় নেতারা বারবার ঘোষনা দিয়েছেন বিগত সময়ের কোন সুবিধাবাদীকে যেন দলে স্থান দেয়া না হয়। তবুও থেমে নেই হিমায়েত মরন পন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোন মূল্যে বিএনপির বা অঙ্গসহযোগি সংগঠনের পদপেতে মরিয়া তিনি। বিএনপির পদ-পদবী পেলেই ঢাল হিসাবে নিজের অপকর্ম ঢাকতে পারবে। তবে জেলা বিএনপির নেতারা বলছেন, কেন্দ্রীয় নির্দেশ মেনে কোন স্বৈরাচার আওয়ামীলীগের সুবিধাবাদী কোন সুযোগ সন্ধানীকে বিএনপিতে ঠায় দেয়া হবে না।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!