স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন – মাশরাফি স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন – মাশরাফি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন – মাশরাফি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

 স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যে কোন কাজ করার আগে একটি পরিকল্পনা করা দরকার। পরিকল্পনা ছাড়া কোন কাজ সফলভাবে সম্পন্ন হয়না।  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন তেমনি একটি পরিকল্পনা নিয়ে মানুষের জন্য কাজ করছে।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপত্বির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে শনিবার নড়াইল এক্সপ্রেস হেল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে আলোচনা সভা, কেট কাটা এবং এক্সপ্রেস ফাউন্ডেশনের ইউনিয়ন ভলেন্টিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল-২ এমপি মাশরাফি বিন মর্তুজা অনুষ্ঠানে সভাপতিত্বে (ভার্চুয়াল মাধ্যম) প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

এসময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুন্সী আসাদুজ্জমান, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জমান ঝিন্টু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের পরবর্তী সেশানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদর ও লোহাগড়া উপজেলার ২২টি ইউনিয়নের ভলেন্টিয়ারদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, তৃণমূল পর্যায় হতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় খুঁজে এনে তাদের প্রশিক্ষণ, ফিটনেস সেন্টার নির্মাণ, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা নমুনা সংগ্রহে আর্থিক সহায়তা প্রদান, অক্সিজেন সেবা প্রদান, প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষার্থে ডাস্টবিন স্থাপন, সোলার লাইট বিতরণ, দরিদ্র কষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ,নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় সিসি টিভি স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

আরও পড়ুন: মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবিতে

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!