লোহাগড়ায় পৌর নির্বাচনে আ’লীগ সভাপতির মনোনয়ন বাতিল লোহাগড়ায় পৌর নির্বাচনে আ’লীগ সভাপতির মনোনয়ন বাতিল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

লোহাগড়ায় পৌর নির্বাচনে আ’লীগ সভাপতির মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

জানতে চাইলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো ওয়ালিউল্লাহ জানান, স্বতন্ত্র প্রার্থী হতে কমপক্ষে ১০০ জন ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থন জমা দিতে হয়। তা থেকে নির্বাচন কমিশন দৈবচয়ন ভিত্তিতে ৫ জনের নাম পাঠায় যে স্বাক্ষর ঠিক আছে কি না। যাচাই করে দেখা গেছে এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে। এ ছাড়া তার নামে মামলা আছে, কিন্তু তা তিনি গোপন করেছেন। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দীনের মুঠোফোনে কল দিযলে বন্ধ পাওয়া যায় ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!