মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগ দিলেন নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগ দিলেন নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগ দিলেন নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসাবে যোগ দান করেছেন। তিনি যোগদান শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন। 
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিদায়ী সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন ও স্বাগত জানান ।
গত ৩০ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়।

এর আগে খাজা মিয়া গত বছরের ৩০ নভেম্বর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কাজ করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!