মালয়েশিয়া প্রবাসীদের দুর্ভোগ বাড়ল মালয়েশিয়া প্রবাসীদের দুর্ভোগ বাড়ল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মালয়েশিয়া প্রবাসীদের দুর্ভোগ বাড়ল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

দেশে ফিরতে বা কাজের জন্য বিদেশ যেতে সারাবছর প্রবাসীদের দুর্ভোগ যেনো লেগেই থাকে। এবার তা আরেকটু বাড়ল। মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসরত অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়নের নতুন পদ্ধতি বহুস্তর লেভির স্থগিতাদেশ ফের বৃদ্ধি করে এ বছরের শেষ দিন পর্যন্ত করা হয়েছে।

শনিবার দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ উল্লেখ করেন।

বিজ্ঞতিতে তিনি বলেন, করোনার কারণে নিয়োগকর্তাদের বিষয় বিবেচনা করে ১ জানুয়ারি ২০২১ থেকে নতুন বহুস্তর বিশিষ্ট লেভি চালু করার সিদ্ধান্ত ছিল। কিন্তু করোনার কারণে ১ জুলাই ২০২১ পর্যন্ত বাস্তবায়ন স্থগিত করা হয়। এখন আবারও বাস্তবায়ন স্থগিত করে ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে পুরনো লেভি পদ্ধতিতে লেভি প্রদান করে ভিসা নবায়ন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মাল্টি টায়ার লেভি সিস্টেমের কারণে সিলিং অনুযায়ী লেভি বৃদ্ধি পাবে এবং এর ফলে বিদেশি কর্মীর উপর নির্ভরতা কমিয়ে ফেলবে নিয়োগকর্তারা। আইন অনুযায়ী লেভি নিয়োগকর্তা পরিশোধ করে থাকে।

আবার অনেকেই মনে করছেন নতুন সিস্টেমে লেভির পরিমাণ বৃদ্ধি পেলে বিদেশি কর্মী নিয়োগে উৎসাহ কমে যাবে নিয়োগকর্তাদের।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!