ভারতকে হারাতে চায় বাংলাদেশ ভারতকে হারাতে চায় বাংলাদেশ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর দেশের ফুটবলের সকল উত্তেজনা ভারত ম্যাচকে ঘিরে। প্রতিবেশি দেশটির সঙ্গে ফিফা র‍্যাংকিংয়ে বড় ব্যবধান ছাপিয়ে আলোচনায় থাকে দীর্ঘদিন ধরে চলে আসা দুই দলের দ্বৈরথ।

ভারতকে হারাতে হলে গোল করার বিকল্প নাই বাংলাদেশের। তবে রক্ষণ পেরিয়ে জালের সন্ধান জামাল-তপু-মানিকরা পাবেন না বলে মনে করেন ভারতের ডিফেন্ডার আদিল খান। এই ম্যাচে ভাল করার লক্ষ্যে গতকাল কাতারের দোহায় তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। এই দাবদাহের মধ্যে অনুশীলনে ছিরেন জামালরা।

বাংলাদেশ ফুটবল দলের এত তাপমাত্রার মধ্যে অনুশীলন করার রেকর্ড নিকট অতীতে নেই। এত গরম আবহাওয়ার মধ্যে অনুশীলন করলেও জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকের অর্ধেক তাপমাত্রায় খেলবে। টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের ছাদে বা উপরে নয়, নিচ থেকেই কুলিং সিস্টেম রয়েছে। যা ফুটবলারদের ঠান্ডা রাখবে।

লড়াইয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। শেষ ম্যাচে কলকাতায় আমরা তিন পয়েন্ট নিতে পারিনি। শেষ সময়ে ভারত গোল করায় হতাশ হতে হয়েছিল। যা আমাদের জয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জানি এখন আমাদের কী করতে হবে। ভারতের বিপক্ষে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতারে বাংলাদেশিরা মাঠে এসে সমর্থন দিলে আমরা ভালো করতে পারব।’

কোচ জেমি ডে ভারতকে রুখার কৌশল তৈরি করছেন। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা ইনজুরিতে পড়েন। তার বদলে দলে সুযোগ পাচ্ছেন ইব্রাহিম। এই ফরোয়ার্ডকে নিয়ে আক্রমণভাগে নতুন করে পরিকল্পনা করছেন কোচ জেমি ডে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!