ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীকে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)|
বুধবার (৭ মে) ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসি বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়।

দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বসে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি।

পাকিস্তানের পাঞ্জাব, আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় হামলাকে যুদ্ধের উসকানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ভারত মসজিদ, বাড়িঘরসহ বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নারী, পুরুষ ও শিশুদের ওপর এই হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হলে তা ভারতের উপর বর্তাবে।

নিরাপত্তা কমিটির বৈঠকে আরও বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে এবং সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানি ভূখণ্ড রক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে কমিটি। খবর জিও নিউজ

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!