বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানের বড় পরিবর্তন বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানের বড় পরিবর্তন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানের বড় পরিবর্তন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বড় রদবদল এনেছে। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল তারা। সেখানে তিনটি বদল আনার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমে দলে রাখেনি পাকিস্তান। শুক্রবার তাকে ১৫ জনের দলে নেওয়া হয়েছে।

এছাড়াও নেওয়া হয়েছে হায়দার আলী ও আগে ট্রাভলিং রিজার্ভ হিসেবে থাকা ফাখার জামান জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন খুশদিল শাহ, আজম খান ও মোহম্মদ হাসনাইন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই রদবদল নিয়ে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হলো।’

প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আজম খান, খুশদিল শাহ ও হাসনাইনের জন্য এটি নিশ্চয়ই অনেক কঠিন হবে। কিন্তু ক্যারিয়ারে তাদের আরও অনেক কিছু দেওয়ার আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও অনেক খেলা আছে, তারা আমাদের পরিকল্পনায় আছে।’

ভারতের বিরুদ্ধে ২৪ অক্টোবর মাঠে নামবে পাকিস্তান। ওই ম্যাচ দিয়েই শুরু হবে তাদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!