নড়াগাতি থানা পুলিশের অভিযানে রিভলবার উদ্ধার, পালাল আসামী নড়াগাতি থানা পুলিশের অভিযানে রিভলবার উদ্ধার, পালাল আসামী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াগাতি থানা পুলিশের অভিযানে রিভলবার উদ্ধার, পালাল আসামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতি থানা পুলিশ একটি রিভলবার উদ্ধার করেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। সোমবার গভীররাতে যোগানিয়া গ্রামের তুষারের মোড় এলাকা থেকে নড়াগাতি থানা পুলিশ এটি উদ্ধার করে। এসময় অভিযুক্ত ফেরদৌস মোল্লা (৩৫) নামে একজন পালিয়ে যায়। যোগানিয়া গ্রামের জিয়াব মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশনায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন এর তত্ত্বাবধানে এস আই (নিঃ) নাজমুল হাচান সঙ্গীয় এসআই (নিঃ) খান মাহবুবুর রহমান ও ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদে জানতে পারে বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের মধ্য দিয়া অবৈধ অস্ত্র নিয়ে যোগানিয়া গ্রামের জিয়াব মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা (৩৫) একটি মোটরসাইকেল যোগে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে যোগানিয়া গ্রামের তুষারের মোড়ে নড়াগাতি থানা পুলিশ ওতপেতে অবস্থান নেয়। এসময় ঘটনাস্থলে ফেরদৌস মোল্লা (৩৫) আসার পর তাকে গাড়ি থামাতে বললে সে গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় গাড়ির কাছে লাল রঙ্গের একটি শপিং ব্যাগ দেখতে পেয়ে ব্যাগ তল্লাশি করে একটি রিভলবার পাওয়া যায়, যার গায়ে ইংরেজিতে MADE IN JAPAN লেখা আছে।

রিভলবার ও মোটরসাইকেল জব্দ করে নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। যার নং-০২, তারিখ ১৩/০৯/২০২১।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, আসামিকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!