নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
স্টাফ রিপোর্টার,নড়াইল 
নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে দুর্বৃত্তরা ভ্যান নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন সানা ওই বাড়িতে একা বসবাস করতেন।
নিহতের পিতার নাম নয়েজ সানা। তার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার চালুয়াহাটি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীর হোসেন সানা নড়াইলে এসে সদর উপজেলার গোপীকান্তপুর এলাকায় বসবাস শুরু করেন। প্রায় এক বছর আগে তিনি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনার দায়িত্ব নেন এবং সেখানেই একা থাকতেন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন ভ্যান চালাতেন।
নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, গত দুই দিন ধরে পারিবারিক মনোমালিন্যের কারণে তার সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা জাহাঙ্গীর হোসেন সানাকে হত্যা করে তার ভ্যান নিয়ে গেছে। খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!