নড়াইলে দুর্ঘটনায় আহত সাংবাদিককে চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান নড়াইলে দুর্ঘটনায় আহত সাংবাদিককে চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে দুর্ঘটনায় আহত সাংবাদিককে চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সদস্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মধু সরকারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ।
শুক্রবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের অফিস কক্ষে জেলা প্রশাসকের দেয়া আর্থিক সহায়তার অর্থ মধু সরকারের নিকট হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট. আলমগীর সিদ্দিকী। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু ও সাবেক সভাপতি এনামুল কবীর টুকু উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বৃহস্পতিবার জেলা প্রশাসক নিজ অফিসে নড়াইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুর নিকট মধু সরকারের চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য আরো অনুদান প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, সাংবাদিক মধু সরকার গত ২৬ অক্টোবর সংবাদ সংগ্রহের জন্য মটরসাইকেলে নড়াইলের লোহাগড়া থেকে নড়াইল সদরে ফেরার পথে লোহাগড়া-নড়াইল সড়কের চৌগাছা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার হাতের কয়েকটি আঙ্গুল ও পায়ের গোড়ালীর হাড় ভেঁঙ্গে যায়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!