নড়াইলে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের বরণ নড়াইলে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের বরণ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের বরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমির হামজার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন। প্রোগ্রাম শেষে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!