নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার,নড়াইল

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মেহেদী হাসান সবুজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, নড়াইল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভির সিদ্দিকী আশিক এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে সর্দার মেহেদী হাসান সবুজকে জেলা সাংগঠনিক পদ থেকে এবং অপর তিনজনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!