নড়াইলে গানে নৃত্যে ও কবিতায় রবীন্দ্রনাথ-কাজী নজরুলকে স্মরণ নড়াইলে গানে নৃত্যে ও কবিতায় রবীন্দ্রনাথ-কাজী নজরুলকে স্মরণ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইলে গানে নৃত্যে ও কবিতায় রবীন্দ্রনাথ-কাজী নজরুলকে স্মরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

গানে নৃত্যে ও কবিতায় স্মরণ করলো নড়াইলের মূর্ছনা সংগীত নিকেতনের শিল্পীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলকে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ দু’কবির কৃতি ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন। শনিবার(১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের চিত্রা নদীর তীরে রূপগঞ্জ বাঁধাঘাট চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পীরা প্রেমেরও জোয়ারে ভাসাবে দোঁহারে-ভাঁধন খুলে দাও/তুমি রবে নীরবে, হৃদয়ে মম/ নমঃ নমঃ নমো বাংলাদেশ মম/কাবেরী নদী জলে কে গো বালিকাসহ মোট ১২টি গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। মূর্ছনা সংগীত নিকতনের সভাপতি শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে কবির সৃষ্টি ও কর্ম নিয়ে আলোচনা করেন, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় নন্দী, আ.ন.ম নজমুল হক, মাহবুবুর রহমান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, এস এম সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, মূর্ছনা সংগীত নিকেতনের অধ্যক্ষ গোলক চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

অনুষ্ঠানের শেষ অংশে নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ বিভাগে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানের চার শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা এবং প্রতিষ্ঠানের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় ৯ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!