নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
স্টাফ রিপোর্টার,নড়াইল  
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে মো. বিল্লাল ফকির (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ফকির ওই গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের ক্রয়কৃত একটি মেহগনি গাছ কাটার জন্য ইতনা গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান বিল্লাল ফকিরসহ কয়েকজন শ্রমিক। গাছ কাটার একপর্যায়ে বিল্লাল মেহগনি গাছে উঠে ডাল কাটতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!