নড়াইলে আল-আমিন বেকারীকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা নড়াইলে আল-আমিন বেকারীকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে আল-আমিন বেকারীকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের ভওয়াখালী এলাকার আল-আমিন বেকারীকে অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, আল আমিন বেকারিকে মানুষের জীবন বা স্বাস্থ্যের ক্ষতিকার নিষিদ্ধ কেমিক্যাল এবং ক্ষতিকর রঙ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। ভোক্তা অধিকার আইনের ৪২ ধারা অনুযায়ী আল আমিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার সরদার অভিযানের সময় নিজেই তার অপরাধ স্বীকার করেন। এর আগে একই অপরাধে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। এসময় ওই এলাকার আরও ৪টি বেকারি পরিদর্শন করে তাদেরও এ বিষয় সতর্ক করা হয়।
“জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও জানান তিনি।
অভিযানের সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!