নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামরুল সরদার। ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও খুরশিদের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাড়িতে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  কামরুল ইসলাম সরদার (অঃ) সেনা সদস্য। 

লিখিত বক্তব্যে পাঠ কামরুল ইসলাম সরদার বলেন, গত ২৬ নভেম্বর বুধবার সকালে ভীতি ও অর্থের লোভ দেখিয়ে পুরুলিয়া মোড়ে কিছু লোক জড়ো করে আনিচ শেখ, খুরশিদ মোল্যা, নাজিম মোল্যা, উজ্জ্বল মোল্যা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ শেখ হাসিনার প্রেতাত্তাদের নিয়ে মানববন্ধন করে। আমি কামরুল সরদার ও কোবাদ মোল্যার বিরুদ্ধে আনিচ ও খুরশিদের বাড়ির আঙ্গিনায়কে বা কহারা কয়েকটি ককটেল রেখে তাদের কে ফাঁসানোর চেষ্টা করে, উক্ত মানব বন্ধনে আমি ও কোবাদের বিরুদ্ধে দোষারোপ করে যে বক্তব্য প্রদান করেছে তাতে আমি ও কোবাদ মোল্যাকে সমাজে হেও করা সম্মানহানী করার অপচেষ্টা করে। এতে তৃতীয় পক্ষের কারও সুবিধা দেওয়ার অপচেষ্টা বলে মনে করি। এরুপ ঘৃনিত ঘটনার সাতে আমি বা কোবাদ মোল্যা বা আমাদের কেহ জড়িত নয়। পুর্ব শত্রুতারজের ধরে এই মিথ্যাচার । আমরা এরুপ মিথ্যা বক্তব্য ঘৃনা ভরে প্রত্যখান করছি, ও নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি।

লিখির অভিযোগে আরও বলা হয় নাজিম, উজ্জ্বল মোল্যা অস্ত্রধারী সন্ত্রাসী ২০১৬ সালে এদের দ্বারা আক্রান্ত সর্টগানের গুলি দ্বারা সরফরাজ শেখ, হুমায় সরদার, আলউদ্দিন মোল্যা ও ফুরকান সরদার মারাত্ত্বক ভাবে জখম হয়।আগ্নেয়াস্ত্র সহ, ৪০ রাউন্ড গুলি সহ র‍্যাবের কাছে আটক হয়।

২০২৫ সাল যৌথবাহিনীর নিকট আটক হয় নাজিম মোল্যা, চঞ্চল মোল্যা, আসাদ মোল্যা ও আনিচ শেখ, এখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র, দুটিসর্ট গান, ৩২ টি খালি খোসা, ১২টি তাজা বুলেট ও বোম্ব তৈরীর ও গুলি তৈরীর উপাদান। উল্লেখ্য যে, কালিয়া থানায় মামলা নং জি, আর ১২, উজ্জ্বল মোল্যা নাশকতা মামলার আসামী।

তিনি বলেন, আমি সংকিত তৃতীয় কোন শক্তির অপচেষ্টায় পুরুলিয়ার এই ক্রান্তি লগ্নে সাইকে সজাগ দৃষ্টি রাখার জন্যা অনুরোধ করছি। পাশাপাশি পুলিশ সুপারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য(মেম্বর)কুবাদ মোল্যা অভিযোগ করে বলেন, আনিচ শেখ ও খুরশিদ চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তারা যে কোন সময় আমাদের বা আমাদের সমর্থকদের উপর হামলা চালিয়ে গুরুতর যখমসহ যেকোন দুর্ঘটনা ঘটাতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এসময় পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য(মেম্বর) কুবাদ মোল্যা, মিল্টন কাজী, জয়নাল শেখ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!