দেশে শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে ৫ অক্টোবর পর্যন্ত দেশে শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে ৫ অক্টোবর পর্যন্ত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

দেশে শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে ৫ অক্টোবর পর্যন্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

দেশের ওপর একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে আগামী ৫ অক্টোবর পর্যন্ত । এর ফলে দেশের ৮০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
টি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টি বলয়গুলোর মধ্যে নবম। এবারের এই বৃষ্টিবলয় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা জুড়ে সক্রিয় থাকবে এবং বেশকিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয়টি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। এ ছাড়া ঢাকা বিভাগে এর প্রভাব বেশ সক্রিয় থাকবে। অন্যদিকে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব মাঝারি থাকতে পারে। এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ ছাড়া, অনেক স্থানে জলাবদ্ধতাও তৈরি হতে পারে।
সংস্থাটি আরও জানায়, বৃষ্টিবলয় ৩০ সেপ্টেম্বর রাতে দেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ দিয়ে দেশ ত্যাগ করতে পারে। এই সময়ে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেসব এলাকায় এর প্রভাব বেশি।
এই ৬ দিনের বৃষ্টিপাতের গড় পরিমাণ হতে পারে— রংপুরে ২৮০-৩৮৫ মিলিমিটার, রাজশাহীতে ১৭৫-২৫০, খুলনায় ১৬০-২১০, ময়মনসিংহে ১৪০-২০০, বরিশালে ১৫০-১৭০, ঢাকায় ১২০-১৭০, সিলেটে ৮০-১৩০, চট্টগ্রামে ৮০-২০০ মিলিমিটার।
ওয়েদার অবজারভেশন টিম জানায়, এই বৃষ্টিবলয় চলাকালে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় সেচের চাহিদা পূরণ হতে পারে। আবহাওয়া আরামদায়ক থাকবে এবং টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় ঠান্ডা অনুভূত হতে পারে। এ ছাড়া এবারের বৃষ্টিবলয়ের প্রথম দিকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকলেও পরে তা হালকা থেকে মাঝারি হয়ে আসতে পারে।
বাড়তি সতর্কতার বিষয়ে বিডব্লিউওটি জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাবে। তাই এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এই সময় সাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই সব ধরনের নৌ-যানকে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!