দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে  নতুন করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় গত বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৯ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ২১ হাজার ১০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৬ জন এবং পুরুষ ৩৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনা ১২, বরিশাল ৪, সিলেট ৮ ও রংপুরে ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!