দুই চমক নিয়ে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার দুই চমক নিয়ে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

দুই চমক নিয়ে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় অংশ নেয়া নিয়ে দ্বিধায় ছিল ব্রাজিল। সেই দলটাও স্কোয়াড ঘোষণা করে ফেলেছিল, কিন্তু আর্জেন্টিনা করছিল না। অবশেষে অপেক্ষার ইতি টানলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের এই দলে আছে দুটো চমকও।

ধারণা করা হচ্ছিল, শেষ দুই বিশ্বকাপ বাছাই ম্যাচের দলটাকেই বুঝি কোপা আমেরিকার দল বলে ঘোষণা করা হবে! শুধু শেষ মুহূর্তে যোগ হবেন করোনাভাইরাসে আক্রান্ত থাকায় সেই দুই ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি। সেই আরমানি ফিরেছেন শেষমেশ।

তাঁর সঙ্গে আগের দুই ম্যাচে চোটের কারণে না থাকা লুকাস আলারিওকেও এই স্কোয়াডে রেখেছেন কোচ স্কালোনি। আর স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন। হুয়ান ফয়েথ, লুকাস ওকাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং হোসে পালোমিনোকে রাখা হয়নি কোপা আমেরিকার দলে।

আর্জেন্টিনার কোপা আমেরিকা দল:

গোলরক্ষক: ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিয়াসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টাগলিয়াফিয়াকো।

মিডফিল্ডার: মার্কোস আকুইনা, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!