টিকার প্রযুক্তি স্থানান্তরে একমাত্র প্রস্তুত রাশিয়া টিকার প্রযুক্তি স্থানান্তরে একমাত্র প্রস্তুত রাশিয়া – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

টিকার প্রযুক্তি স্থানান্তরে একমাত্র প্রস্তুত রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

বিশ্বের একমাত্র দেশ হিসেবে রাশিয়াই করোনার টিকার প্রযুক্তি স্থানান্তর ও বিদেশে উৎপাদন প্রসারিত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সংস্থার সম্পাদকদের সঙ্গে ভার্চ্যুয়ালি আলোচনাকালে পুতিনের কাছ থেকে এ মন্তব্য আসে।

তিনি জানান, রাশিয়া বর্তমানে বিশ্বের ৬৬টি দেশে স্পুতনিক-ভি টিকা বিক্রি করছে। একে তিনি রাশিয়ার জন্য একটা বড় বাজার হিসেবে উল্লেখ করেন।

স্পুতনিক-ভি টিকার কার্যকারিতা নিয়ে সব অভিযোগ নাকচ করে পুতিন বলেন, তিনি প্রায় নিশ্চিত যে বাণিজ্যিক কারণে এসব অভিযোগ করা হচ্ছে। কিন্তু রাশিয়া মানবিক দিকটি অনুসরণ করছে।

রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুতনিক-ভি’ স্থানীয়ভাবে উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সেরামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয়। এ অনুমতির ফলে পুনেতে সেরামের কারখানায় স্পুতনিক-ভি টিকা উৎপাদন করা যাবে। স্পুতনিক-ভি স্থানীয়ভাবে উৎপাদনে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রাথমিক অনুমতি পাওয়ার এক দিন পর টিকার প্রযুক্তি স্থানান্তর নিয়ে পুতিন এ মন্তব্য করলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!