চাঁপাইনবাবগঞ্জে সাতজনের দেহে ভারতীয় করোনার ধরন সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে সাতজনের দেহে ভারতীয় করোনার ধরন সনাক্ত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

চাঁপাইনবাবগঞ্জে সাতজনের দেহে ভারতীয় করোনার ধরন সনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
ফাইল ছবি

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

দেশে নতুন করে আরও ১৩ জন ব্যক্তির করোনার ভারতীয় ধরনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ১৩ জনের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার। আর ১৩ জনের মধ্যে কেবল ৫ জন সম্প্রতি ভারত ভ্রমণ করে দেশে ফিরেছেন। বাকি ৮ জন ভারতে না গিয়েও করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর শুক্রবার প্রকাশিত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া এই ব্যক্তিদের নমুনা নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।

জিআইএসএআইডির তথ্য বলছে, চাঁপাইনবাবগঞ্জের ওই সাতজনের পাঁচজনই পুরুষ। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। বাকি দুজন নারী। নারী দুজনের বয়স একজনের ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এই সাতজনের কেউই অবশ্য সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

গত ৮ মে বাংলাদেশের দুই ব্যক্তির শরীরে করোনার ভারতীয় ধরনের (বি.১.৬১৭.২) অস্তিত্ব পাওয়া যায়। তাঁরা দুজনই পুরুষ এবং উভয়ই সম্প্রতি ভারত থেকে দেশে ফেরেন। এ পর্যন্ত বাংলাদেশে মোট ২০ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরনের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। সে তথ্য জিআইএসএআইডির তথ্যভান্ডারে প্রকাশিত হয়েছে। এই ২০ জনের মধ্যে কেবল ১১ জন সম্প্রতি ভারত ভ্রমণ করেছেন। বাকিরা দেশে থেকেই সংক্রমিত হয়েছেন।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের পাঁচটি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো: যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!